Sunday, June 7, 2026

রাজ্যে আরও এক করোনা আক্রান্ত, সংখ্যা বেড়ে ১০

Date:

Share post:

কলকাতায় ফের খোঁজ মিলল করোনা আক্রান্ত ব্যক্তির। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে মিলছে করোনা ভাইরাসের জীবাণু। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, ওই প্রৌঢ় নয়াবাদের বাসিন্দা। গত ২৩ মার্চ ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তার লালারসের নমুনা সংগ্রহ করে বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছিল। বুধবার রাতে রিপোর্ট আসে। দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাঁকে আপাতত ওই হাসপাতালেরই আইসিসিইউতে রাখা হয়েছে।

জানা গিয়েছে, তাঁর বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। তবে সম্প্রতি তিনি মেদিনীপুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে কোনওভাবে তিনি আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ চিকিত্সকদের।

Related articles

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...