Saturday, June 27, 2026

মোদির নির্দেশ মানুন! বলছেন কে!!!

Date:

Share post:

অপর্ণার মুখে নরেন্দ্র মোদির নির্দেশ মানার অনুরোধ! অপর্ণা মানেই নরেন্দ্র মোদির বিরোধিতা করা। তির্যক ট্যুইটে তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা। কিন্তু এবার দু’দুটি ট্যুইট করলেন অভিনেত্রী-পরিচালক। যে ট্যুইটে বিভেদমূলক রাজনীতি ভুলে সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ। এছাড়াও আগামী দিনের ভেঙে পড়া অর্থনীতি গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন অভিনেত্রী।

দেশের মানুষকে অপর্ণার অনুরোধ, সরকারের নির্দেশ মেনে আপনারা ঘরে থাকুন, আলাদা থাকুন, দূরে থাকুন। করোনা ভাইরাসের মারণ ছোবল থেকে বাঁচতে এই চেন ভেঙে দেওয়া আমাদের কর্তব্য। দুঃখের কথা, কিছু মানুষ বিষয়টি বুঝছেন না। তারা নিজের ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন, পৃথিবীর ক্ষতি করছেন। করোনা কাউকে রেয়াত করে না। করোনা আমাদের শিক্ষা দিয়ে গেল যে, আসন্ন মৃত্যুর মুখে সব মানুষই সমান। আমি আশা করছি এরপর আমরা আর কেউ বিভাজন মূলক রাজনীতিতে ফিরে যাব না। আগামী দিনে ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে সকলে একসঙ্গে হাত মেলাব।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...