Friday, June 26, 2026

রাজ্যে ফের এক করোনা আক্রান্ত অতি সঙ্কটজনক, বাড়ছে উৎকণ্ঠা

Date:

Share post:

পশ্চিমবঙ্গে ফের এক করোনা আক্রান্তের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। নয়াবাদের ৬৫ বছরের ওই প্রৌঢ়ের জন্য ইতিমধ্যে পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। তাঁর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সব ধরনের চিকিৎসা পদ্ধতির বিশেষজ্ঞরা রয়েছেন সেখানে। রাজ্য সরকারও এই রোগীর সুস্থ করে তুলতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, ৬৫ বছরের ওই প্রৌঢ়ের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে জানিয়েছিলেন, তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। যদিও জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে বেশকিছু বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। হতে পারে তাঁদের থেকেই ওই ব্যক্তির করোনা সংক্রামিত হয়েছেন।

এদিকে পিয়ারলেস হাসপাতালে সবমিলিয়ে প্রায় ১৫০০ জন কর্মচারি ও চিকিৎসক রয়েছেন। তার মধ্যে প্রায় এক হাজার জন বর্তমানে কাজ করছেন। তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষার দিকটিও হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেই ওই প্রৌঢ়কে স্থিতিশীল করার চ্যালেঞ্জ নিয়ে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...