Saturday, June 27, 2026

ফান্দে পরিয়া কান্দে চিন!

Date:

Share post:

ফাঁপড়ে পড়ে চিন এবার ভারতের দ্বারস্থ। যে চিন পাক সীমান্ত নিয়ে বারেবারে নয়াদিল্লিকে বিব্রত করেছে, করোনার ধাক্কা খেয়ে সেই চিনি এখন ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে বারবার কথা বলছে, পাশে পেতে চাইছে।

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বিগত কয়েকদিন ধরে বারেবারে ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তার কারণ, চিনের পর পৃথিবী জুড়ে করোনা হামলা শুরু হওয়ার পর থেকেই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, বিশেষত আমেরিকা এর জন্য দায়ী করে চলেছে চিনকে। চিনে এই ভাইরাসের হামলা শুরু হলেও এটিকে চিনা ভাইরাস বলে যে প্রচার শুরু হয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত। এ ব্যাপারে আমেরিকার তীব্র নিন্দা করেছে বেজিং সরকার। আর উপঢৌকন হিসেবে চিন ভাইরাস মোকাবিলায় ইউহানে যে পদ্ধতি নিয়েছিল, সে নিয়ে সবিস্তারে ভারতের সঙ্গে আলোচনা করে মোকাবিলায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ ব্যাপারে চিনকে আশ্বস্ত করলেও প্রকাশ্যে কিছু বলতে নারাজ। তার কারণ বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। কূটনৈতিক ব্যবস্থা বিভিন্ন দেশের সঙ্গে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। ফলে চিনের হঠাৎ বন্ধুত্বের হাত ধরতে গিয়ে পশ্চিমের দেশকে নয়াদিল্লি শত্রু করতে রাজি নয়। নয়াদিল্লি চিনের এই হঠাৎ বন্ধুত্বের প্রয়াসকে বিশ্বাসও করছে না, অবিশ্বাসও করছে না। কারণ নয়াদিল্লি বুঝেছে এটা আসলে ‘ফান্দে পড়িয়া কান্দে বগগা’র বিষয়।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...