Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় উপদেষ্টা কমিটি গঠন রাজ্যের, দেখে নিন কোন কোন চিকিৎসক আছেন

Date:

Share post:

করোনা মোকাবিলায় এবার বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নে সূত্রে খবর, রাজ্যের ১২ জন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

জানা গিয়েছে, এই কমিটিতে রয়েছেন ডা. সুকুমার মুখোপাধ্যায়, ডা. অভিজিৎ চৌধুরি, ডা. আশুতোষ ঘোষ, ডা. মামেন চান্ডি, ডা. সুবীর দত্ত, ডা. বিভূতি সাহা, ডা. ধীমান গঙ্গোপাধ্যায়, ডা. বিভূকল্যাণী দাস, ডা. সৌমিত্র ঘোষ, ডা. প্লাবন মুখোপাধ্যায়, ডা. দেবাশিস ভট্টাচার্য, ডা. অজয় চক্রবর্তী।

এখন থেকে এ রাজ্যে করোনা মোকাবিলায় এই কমিটি স্বাস্থ্য দফতরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেবে। আইসোলেশন ও কোয়ারেন্টাইনের রূপরেখা, করোনা পরীক্ষা ও পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোর রূপরেখা, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় পরিকাঠামো, চিকিৎসা প্রোটোকল, স্বাস্থ্যকর্মীদের রোগীদের থেকে যাতে সংক্রমণ না ঘটে তা সুনিশ্চিত করতে রাজ্য সকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...