Saturday, June 27, 2026

করোনা মহামারী আসছে! ভবিষ্যবাণী করেছিলেন মাইকেল জ্যাকসন!

Date:

Share post:

করোনা আসছে মহামারী হয়ে। পপ সম্রাট মাইকেল জ্যাকসন নাকি করোনা মহামারীর কথা আগেই বলেছিলেন!

এমনই জানালেন প্রয়াত পপ তারকার দেহরক্ষী ম্যাট ফিদেস৷ তিনি বলেছেন, সেই কারনেই মাইকেল সারাক্ষণ নাকি মাস্কে মুখে ঢেকে রাখতেন। দুনিয়া যখন করোনা ত্রাসে কাঁপছে তখন এই খবর যথেষ্ট কৌতূহলী করেছে গোটা বিশ্বকে৷

দেহরক্ষী আরও বলেছেন, “মাইকেল জানতেন, খুব শিগগিরিই বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসছে। রোগে ধ্বংস হবে মানব সভ্যতা। পপ তারকা টের পেয়েছিলেন বলেই তিনি সবসময় সাবধানে থাকতেন। নিজের বিমানে যাতায়াত করতেন। মুখ ঢেকে রাখতেন। যাতে তিনি জীবাণু সংক্রমণে না পড়েন। এই কারণেই তিনি নির্দিষ্ট চারটি দেশ ছাড়া আর কোথাও যেতেন না।”

অনেকবার ফিদেস নাকি তাঁকে মাস্ক না পরার অনুরোধ করেছিলেন। তাতে মাইকেল ভীষণ অস্বস্তি বোধ করতেন। বলতেন, আমি অসুস্থ হতে চাই না। আমার অনুরাগীদের হতাশ করতে পারি না। তাঁর গান শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। ফলে, “আমাকে যেভাবেই হোক আমায় ভালো থাকতে হবে”।’

২০০৯-এ প্রয়াত হন মাইকেল জ্যাকসন। দেহরক্ষীর কথায়, তাঁর কথা সেদিন কেউ শোনেননি। কেউ তাঁকে পাত্তা দিতেন না। সবাই তাঁকে ব্যঙ্গ করে বলতেন ‘ওয়াকো জ্যাকো’। ফিদেস হতাশা প্রকাশ করে বলেন, সেদিন তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনলে আজ এই দিন দেখতে হত না এই পৃথিবীকে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...