Friday, April 3, 2026

ওরাও সহ-নাগরিক, গৃহহীন ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিচ্ছে মানবিক পুলিশ

Date:

Share post:

করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের মধ্যে রাস্তায় গৃহহীন ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন এবং বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিবারদের জন্য খাবার বিলির ব্যবস্থা করলো বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার আইসি দেব কুমার রায়ের উদ্যোগে বৃহস্পতিবার বারুইপুরের রাস্তা ও ফুটপাথে এই সকল মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।

দেশজুড়ে লকডাউনে বন্ধ দোকানপাট, খাবার হোটেল ও পরিবহন ব্যবস্থা। মানুষ ঘরবন্দি করোনা ভাইরাসের আতঙ্কে। ফলে যাদের ভিক্ষা করে দিন চলে, গৃহহীন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন, তারা না খেতে পাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। তাই বারুইপুর থানার পুলিশ সেই অসহায় মানুষদের এদিন খাবার জোগাতে এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...