Tuesday, June 23, 2026

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

Date:

Share post:

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যেভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানের অধিকার কেড়ে নিয়ে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। আজকের সভা থেকেও তিনি ফের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ শানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দুদফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় ১৫২টিএবং দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গত মাসের শেষ সপ্তাহ থেকেই জোরদার প্রচার শুরু করেছেন মমতা (Mamata Banerjee)। ক্লান্তিহীনভাবে ছুটে যাচ্ছেন রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, তাঁর কথা শোনার জন্য প্রতিটা সভাতে যে জন-উন্মাদনা চোখে পড়ছে তাতে আগামী দিনে তৃণমূলের জয় কার্যত নিশ্চিত বলেই আশাবাদী ঘাসফুলের কর্মী-সমর্থকরা। আজ তিন সভা থেকে কী বার্তা দেন মমতা, সেদিকে নজর থাকবে।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...