Friday, June 26, 2026

লকডাউনের গভীর রাতে গর্ভবতীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে মানবিকতার নজির পুলিশের

Date:

Share post:

শহরের বুকে ফের মানবিক পুলিশ। করোনা মোকাবিলায় যখন গোটা দেশজুড়ে লকডাউন চলছে, তারই মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে ব্রতী হয়েছে পুলিশ। ফের তার প্রমান দিলো তারা।

প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলা পুলিশের সাহায্যে পৌঁছাল হাসপাতালে । ঘটনাটি গতকাল গভীর রাতের৷ লকডাউনের জন্য তখন জনশূন্য কলকাতা৷ এই অবস্থায় প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা ঈশিতা দাস প্রসব যন্ত্রণা অনুভব করেন। সে সময় তিনি ছিলেন তাঁর বাপের বাড়ি সাউথ ট্যাংরা রোডে। অনেক কষ্টে একটি গাড়ি জোগাড় করে বাড়ির লোক তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে।

কিন্তু গাড়িটি মাঝ রাস্তায় খারাপ বিকল হয়ে যায়। একে লকডাউন তার উপর গভীর রাত। কোনও ব্যবস্থাই করতে পারবে না বুঝে ঈশিতার পরিবার ওই এলাকায় কর্মরত পুলিশকর্মীদের কাছে সাহায্য চান। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই পুলিশকর্মী খবর দেন ট্যাংরা থানার অফিসার ইনচার্জকে।

এরপর এক সাব ইন্সপেক্টর মহিলা পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দ্রুত পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশের গাড়িতে করেই ঈশিতাকে পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছে রাজ্যবাসী।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...