Saturday, June 27, 2026

রোগের চিকিৎসায় স্বয়ং ভগবানকেও থাকতে হয় হোম কোয়ারেন্টাইনে

Date:

Share post:

হতে পারে পুরাণ, হতে পারে সম্পূর্ণ অবৈজ্ঞানিক গল্প, হতে পারে বর্তমান সংকটের সঙ্গে দূর-দূরান্তে ও তার কোনো যোগ নেই, স্বয়ং ভগবান কেও রোগের চিকিৎসার জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন এ থাকতে হয় প্রতিবছর। প্রতি জ্যৈষ্ঠ পূর্ণিমায় অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। ১৪ দিন বন্ধ থাকে পুরীর মন্দিরের দরজা। ছাপ্পান্ন ভোগ এর বদলে ভগবান কে দেওয়া হয় কবিরাজি পথ্য ও শীতল প্রলেপ। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার ভগবানের পরম এক ভক্ত মাধব দাস অসুস্থতার মুখে পড়েন। প্রতিবেশী বা পরিবারের অন্যান্য ব্যক্তি তাঁকে সাহায্যের কথা বললে, তিনি আস্থা রাখেন জগন্নাথ দেবের উপর। দিন দিন তাঁর অবস্থা শোচনীয় হতে থাকে। ভক্তের এই কষ্ট দেখতে পারেনি জগন্নাথ দেব। তিনি স্বয়ং এসে ভক্তের সেবা করতে থাকেন। শোনা যায় এ সময় মাধব দাসের মল পর্যন্ত তিনি পরিষ্কার করেন। চৈতন্য ফিরলে একদিন মাধব দেখেন তাঁর শিওরে বসে তাকে সেবা করছেন স্বয়ং জগন্নাথ। ভক্তের অসুস্থতার শেষ ১৪ দিন জগন্নাথ নিজে ভোগ করেন। সেই থেকে রথ যাত্রার আগের ১৪ দিন অসুস্থ থাকেন জগতের প্রভু । ১৪ দিনের জন্য তাকে রাখা হয় হোম কোয়ারেন্টাইনে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...