Sunday, June 28, 2026

পুলিশ কিছুটা নরম হতেই লকডাউন ব্রেকের খেলায় মাতল বারুইপুর-সোনারপুরের অবাধ্যরা

Date:

Share post:

দক্ষিণ চব্বিশ পরগনায় পুলিশ প্রশাসন একটু নরম হয়েছে। আর পুলিশের সেই “গান্ধীগিরি”-এর সুযোগ নিয়ে অবাধ্য-অসচেতন মানুষ ফের দল বেঁধে বাড়ির বাইরে বেরিয়ে কার্যত লকডাউন ভাঙার খেলায় মেতে উঠেছে।

আজ, বৃহস্পতিবার সকাল থেকে বারুইপুর-সোনারপুর সহ বিভিন্ন এলাকার বাজার ও রাস্তায় সেই চিত্র ফুটে উঠেছে। এর ফলে সচেতন নাগরিকদের একাংশের মধ্যে ব্যাপক আতঙ্ক শুরু হযেছে।

পুলিশের দাবি, উপরতলা থেকেই লাঠি নিয়ে কড়া হতে নিষেধ করা হয়েছে। তাই পুলিশ বাধ্য হয়েই লাঠি সরিয়ে নিযেছে। গত কয়েকদিন পুলিশের কড়া নজরদারিতে মানুষ গৃহবন্দি হয়ে ছিল। এদিনের ছবি কিন্তু ঠিক উল্টো।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...