Sunday, June 28, 2026

লকডাউন-বিধি ভাঙলেই জেল- জরিমানা, আরও কঠোর প্রশাসন

Date:

Share post:

করোনা-সংক্রমণ রুখতে জারি করা লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখছেন না বহু মানুষ। প্রয়োজন ছাড়াও এক শ্রেণির মানুষ পথে নেমেছেন৷ এ বিষয়ে যথেষ্টই অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এর পর কার্যত বাধ্য হয়েই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হলো, লকডাউন কার্যকর করতে প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে হবে। যে বা যাঁরা সরকারি নির্দেশিকা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরামর্শও দেওয়া হয়েছে।

রাজ্যগুলির কাছে নোটিস জারি করে কেন্দ্র বলেছে, এ বিষয়ে সরকারি নির্দেশ লঙ্ঘিত হচ্ছে, এমন দৃশ্য চোখে পড়লে এ বার থেকে ১৮৮ ধারায় পদক্ষেপ করতে হবে।নাগরিক নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই একাধিক রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে সেই সব রাজ্যে। আরও একবার
গোটা দেশেই জানানো হয়েছে,
◾লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশ কেউ লঙ্ঘন করে বিনা প্রয়োজনে বাইরে এলে, সংশ্লিষ্ট আইনের ১৮৮ ধারা অনুযায়ী নিয়ম লঙ্ঘনকারীর ২০০ টাকার জরিমানা-সহ ১ মাসের জেল হতে পারে ।

◾কোনও নিয়মলঙ্ঘনকারীর জন্য অন্য কারও জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হলে, সে ক্ষেত্রে জেল হতে পারে ৬ মাস পর্যন্ত। দিতে হবে ১০০০ টাকা জরিমানাও।

জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ির বাইরে পা রাখলে এই বিধি দ্রুততার সঙ্গে প্রয়োগ করতেও বলা হয়েছে৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...