Tuesday, March 24, 2026

লকডাউন অমান্য করে পুলিশের গুলিতে নিহত দুই যুবক, সমর্থন করল দেশবাসী

Date:

Share post:

মানবজাতির বিরুদ্ধে বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধ ঘোষণা করেছে কোভিড-১৯ ভাইরাস বা মারণ করোনা। আর এই হত্যালীলা চালানো করোনার গ্রাস থেকে মুক্তি পেতে দুনিয়াজুড়ে চলছে লকডাউন। করোনাভাইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে রুয়ান্ডা সরকার। আর সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে মারলো পুলিশ।

ওয়াশিংটন পোস্টের খবরে অনুযায়ী, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, প্রথমে তাঁদের সতর্ক করা হয়। কিন্তু ওই দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এরপর গুলি করা হয় পুলিশের দিক থেকে।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপ-সাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। সারা সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রবিবার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এই সময় চালু আছে। রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি নাগরিককে ঘর থেকে বার হতে নিষেধ করা হয়। কিন্তু ওই দুই যুবক অপ্রয়োজনে বাইরে এসেছিল বলে দাবি পুলিশের। আর সেই কারণেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

একটা মানবজাতি এবং দেশকে বাঁচাতে রুয়ান্ডা পুলিশের এই ভূমিকার সমালোচনা নয়, বরং দেশবাসী এই ঘটনায় পুলিশকে সমর্থন করছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...