Sunday, March 8, 2026

যাদবপুরে “SFI-DYFI” স্যানিটাইজার, চলে যাচ্ছে বয়স্কদের হাতে হাতে

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার মাঝেই যাদবপুর অঞ্চলের ছাত্র-যুবরা হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে এলাকার বয়স্ক নাগরিকদের হাতে! যাদের দেখার মতো পরিবারে বিশেষ কেউ কেউ, মূলত তাঁদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই স্যানিটাইজার। তবে দল বেঁধে নয়, ছাত্রযুবরা যে যার নিজের নিজের পাড়ায়-পাড়ায় তা বিলি করছে। আর নিজেদের ফোন নং দিয়ে আসছে সকলকে।

স্টক ফুরিয়ে যাওয়ায় এবং লক ডাউনের জন্য স্যানিটাইজার প্রস্তুতের অন্যতম কাঁচামাল আইসোপ্রোপাইল অ্যালকোহল না মেলায় কয়েকটা দিন বন্ধ ছিল স্যানিটাইজার তৈরির কাজ। কিন্তু যাদবপুর এলাকার ছাত্র-যুবর আবার তৈরি করেছে কিছু হ্যান্ড স্যানিটাইজার।

অঞ্চলের বয়স্ক মানুষজন অনেকেই চাইছেন। সে কারণেই অনেক কষ্ট করে সব সামগ্রী জোগাড় করে বাম ছাত্র-যুবরা আজ আরও প্রায় ২০০ শিশি স্যানিটাইজার তৈরি করলো। এরপর একজন দু’জন করে বেড়িয়ে নিজেদের পাড়ায় তা বয়স্কদের মধ্যে তা বিতরণ করবে।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগে আজ রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

ভোটমুখী বাংলায় নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি কতটা এগোল তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন...

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের সভা

রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত...