Friday, June 19, 2026

‘অপয়া’ মোদি স্টেডিয়ামে আজ বিশ্বজয়ী হওয়ার লড়াই সূর্য- গম্ভীরদের

Date:

Share post:

একমাস ধরে চলতে থাকা টুর্নামেন্টের সর্বশেষ দিন এসে উপস্থিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)আজ কুড়ি কুড়ি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) । এই মাঠের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সম্পর্ক খুব একটা মধুর নয়। গতবারের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোহিত-বাহিনীর পরাজয়ের স্মৃতি আজও দগদগে হয়ে বুকে বিঁধে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অভিষেক- বরুণদের খারাপ ফর্ম আর অপয়া স্টেডিয়ামের ‘ফাঁড়া’ কাটিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবেন কি সূর্যকুমাররা (Surya Kumar Yadav)? আশায় বুক বেঁধে রবিবাসরীয় সকালে প্রার্থনা আর যজ্ঞে ব্যস্ত ক্রিকেট ভক্তরা।

চড়ছে উত্তেজনার পারদ। একদিকে বিশ্বজয়ের আশা অন্যদিকে টিম ইন্ডিয়ার কাছেমোদি স্টেডিয়ামের ‘অপয়া’ হয়ে ওঠার ইতিহাস – ২০২৩ সালে অস্ট্রেলিয়া যেভাবে ১ লক্ষ ৩২ হাজার সমর্থককে চুপ করিয়ে দিয়েছিল, এবারেও সেরকম কিছু ঘটবে না তো? আশঙ্কার দোলাচলে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। রেকর্ড সংখ্যক দর্শক আজকের খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। শনিবার রাত থেকেই ভিড় বাড়তে শুরু করেছে আমেদাবাদের বিভিন্ন হোটেলেও। ফাইনালের কথা ভেবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাড়তি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। মুম্বই থেকে আমেদাবাদের জন্য দুটি স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ওয়েস্টার্ন রেলওয়ে। ফাইনাল শুরুর আগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মঞ্চ থেকে আয়োজন সব প্রস্তুত, এবার শুধু ভারতের জ্বলে ওঠার পালা। ফাইনালে ‘শর্মাজি কা বেটা’র ব্যাটে ঝড় চাইছে দল। প্রথম একাদশে বরুণ না কুলদীপ তা নিয়ে রবিবার সকাল পর্যন্ত ধোঁয়াশা বজায় রেখেছেন অধিনায়ক। সন্ধ্যাবেলায় খেলা, তাই শিশির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ফেভারিট হিসেবে ফাইনাল খেলতে নামছে ভারত। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে নিজেদের সেরা উজাড় করে দিতে চান স্যান্টনাররা। শেষ হাসি কার, উত্তর মিলবে আজ রাতেই।

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...