Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর ডাকে অন্নপূর্ণা পুজো সংক্ষিপ্ত করে ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ৮১ বছরের প্রাচীন অন্নপূর্ণা পুজো সংক্ষিপ্ত করে ৩লক্ষ টাকা রাজ্যের ত্রাণ তহবিলে দিলেন অল ইণ্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারন সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়৷ তিনি বলেছেন, “রাজ্যের এই উদ্বেগজনক করোনা- পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেওয়া অনেক বেশি জরুরি৷ এই টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর করোনা-যুদ্ধে ব্যয় করলে মা অন্নপূর্ণা অনেক বেশি সন্তুষ্ট হবেন৷” একইসঙ্গে তিনি প্রান্তিক মানুষকে মাথাপিছু ১ কিলো চাল ও ১ কিলো আলু, মাস্ক,সাবান ইত্যাদি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

জয়দীপবাবুর হুগলির বাড়ির এই অন্নপূর্ণা পুজোয় দেশবিদেশের বহু মানুষ প্রতিবছর যোগ দেন৷ এবার আগাম সবাইকে জানিয়েও দিয়েছেন, সরকারি বিধি অনুসারে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে সব আড়ম্বর বাতিল করা হয়েছে৷ নিয়ম মেনে ঘরেই এবার হবে মাতৃ-আবাহন৷

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...