Thursday, April 9, 2026

লকডাউনে মানবিকতার নজির ব্যান্ডেলে

Date:

Share post:

রবিবার থেকে কার্যত লকডাউন দেশজুড়ে। ট্রেন বন্ধ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ। এই পরিস্থিতিতে সব থেকে সমস্যা হয়েছে সারমেয় এবং নিরাশ্রয়দের। না খেয়ে দিন কাটছে তাদের। এই অবস্থায় এগিয়ে এলেন বেশ কয়েকজন। ব্যান্ডেল চুঁচুড়া অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে দুবেলা দুমুঠো তুলে দিচ্ছেন গৌতম দেবনাথ সহ আরও অনেকে।

বৃহস্পতিবার সকাল থেকে এই কাজে নেমেছেন তারা ব্যান্ডেল মোড়ে শুরু হয়েছে রান্নাবান্না। সকালে সারমেয়দের এবং রাতে ভবঘুরে নিরাশ্রয়দের মুখে খাবার তুলে দিচ্ছেন। প্রতিদিন পথচলতি মানুষ দু চার পয়সা বা কখনও কখনও খাবার তুলে দেন নিরাশ্রয়দের। লকডাউনের কারণে তা বন্ধ। আবার দোকানপাট বন্ধ থাকায় খাবার জুটছে না সারমেয়দের।

এই সময় জমায়েত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গৌতম দেবনাথ জানান, সরকারের নির্দেশ মতো ১ মিটার দূরত্ব বজায় রেখেই কাজ করা হচ্ছে।
কি উদ্দেশ্যে এই কাজ?
গৌতম দেবনাথ বলেন “ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকজন মিলে কাজ শুরু করেছি। ব্যান্ডেল, চুঁচুড়া স্টেশন অঞ্চলে নিরাশ্রয়দের খাবার দেওয়া হচ্ছে। তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই কাজের মূল উদ্দেশ্য আমাদের দেখেও যেন বাকিরা এগিয়ে আসতে পারে। তাহলে অনেকেই উপকৃত হবেন।”

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...