Thursday, March 26, 2026

প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী সতীশ গুজরাল

Date:

Share post:

চলে গেলেন দেশের অন্যতম খ্যাতিনামা চিত্রশিল্পী সতীশ গুজরাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সতীশ গুজরাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ভাই।

প্রয়াত চিত্রশিল্পীর হাতেই সৃষ্টি দিল্লি হাইকোর্টের বিখ্যাত অ্যালফাবেট ম্যুরালটি। দিল্লিতেই বেলজিয়ান এমব্যাসিও তাঁর হাত ধরে রূপ পেয়েছে। তাঁর ক্যানভাসে ফুটে উঠেছিল ‘ম্যানস ক্রুয়েলিটি টু ম্যান’। উল্লেখযোগ্য ‘‌ডেইস অফ গ্লোরি’‌ এবং ‘‌মওর্নিং এন মাস’‌–এর মতো ছবি।

শুধু ছবি আঁকাই নয়, সতীশ গুজরালের একাধারে ছিলেন ম্যুরালিস্ট, পেইন্টার, আর্কিটেক্ট এবং ডিজাইনার। পাশাপাশি কবিতা প্রেমীও ছিলেন সতীশ গুজরাল। অনুপ্রেরণা পেয়োছিলেন ফইজ আহমেদ ফইজ এবং মির্জা গালিবের লেখা থেকে।

১৯২৫ সালে লাহোরে জন্ম সতীশ গুজরালের। পরবর্তীকালে লাহোর থেকে সিমলায় চলে আসেন। পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন সতীশ গুজরাল নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেন পেইন্টিংয়ের কাজে। তাঁর মৃত্যুতে ভারতীয় শিল্প ও স্থপত্যে একটি যুগের অবসান ঘটল।

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...