Wednesday, April 1, 2026

দিনমজুরদের পাশে দাঁড়ালো পাঞ্জাব সরকার

Date:

Share post:

দিনমজুরদের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, বস্তি এলাকায় ১০ লক্ষ প্যাকেট খাবার বিতরণ করা হবে।

প্রতিটি খাবারের প্যাকেটে থাকছে ১০ কেজি করে আটা, ২ কেজি করে ডাল ও ২ কেজি করে চিনি। রাজ্যের বিভিন্ন বস্তি এলাকা সহ একসঙ্গে অনেক দিনমজুর বসবাস করেন সেইসব অঞ্চলে প্যাকেট বিতরণ করা হবে। বাড়ি বাড়ি খাবার বিতরণ করার সময় যারা বাদ পড়বেন তারা ডেপুটি কমিশনারদের অফিস থেকেও প্যাকেট সংগ্রহ করতে পারবেন। রাজ্য সরকার তার জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করেছে। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের জন্য ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশ ই-পাস চালু করেছে বলেও জানিয়ছেন মুখ্যমন্ত্রী।

অমরিন্দর সিং বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ বজায় রাখা নিশ্চিত করেছে সরকার। হোম ডেলিভারি বজায় দেখা হবে। এক্ষেত্রে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...