Saturday, April 4, 2026

চারপেয়েদের ক্ষুধা নিবারণ করছে ভাটপাড়া থানা

Date:

Share post:

বিস্কুট,বাসি রুটি,ভাত যাই দিন না কেন খুশি হয়ে লেজ নেড়ে আনন্দের সাথে খেয়ে নেয় এই চারপেওরা। লকডাউনের সময় মানুষের মতোই ওদের পেটেও টান পড়েছে। তবে ওদের বাজার করার হিড়িক নেই।
বিভিন্ন স্কুল,অফিস সবকিছুতে তালা। বন্ধ দোকানপাট, দুবেলা ঠিকমত পেটে কিছুই জুটছে না ওদের।
এই মন্দার বাজারে নিজের মনুষ্যত্বকে টিকিয়ে রেখে কিছু মানুষ ওই সারমেয়দের মুখে তুলে দিচ্ছে ভাত রুটি আবার কেউ কেউ দিচ্ছেন মাংস।

জনজীবন স্তব্ধ হয়ে গেলেও তাদের খাবার যেন বন্ধ না হয় তার দিকে নজর দিচ্ছেন ভাটপাড়া থানার প্রধান আধিকারিক রাজর্ষি দত্ত। ভাটপাড়া থানার উদ্যোগে এইরকম সারমেয় ভবঘুরেদের জন্য প্রয়োজনীয় জিনিস বিতরণ ও খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাটপাড়ায় উত্তপ্ত ভোটের সময় এক ছোট সারমেয় কোথা থেকে এসে আশ্রয় নিয়েছিল আধিকারিক রাজর্ষি দত্তের ঘরে। তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক সেই অবস্থায় ছোট্ট অবলাকে সুস্থ করে তোলেন তিনি। মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন আধিকারিক, তারপর থেকে আধিকারিকের ঘরই তার ঘর হয়ে ওঠে। সেই থেকে ওই অবলা ভাটপাড়া থানার এক সদস্যে পরিনত হয়।
এমন সঙ্কটজনক পরিস্থিতিতে নিজের ভালোবাসা থেকে এমন অনেক চারপেয়ে খুদের দায়িত্ব নেন তিনি। তিনি জানান এত ব্যস্ততার মধ্যে থেকেও ওদের জন্য কিছু করতে পেরে ভালো লাগে ।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...