Monday, June 22, 2026

কঠিন এই পরিস্থিতিতে সুস্থ থাকার সহজ দাওয়াই মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লকডাউনের মধ্যে রাজ্যবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর পরামর্শ :

◾পাতিলেবু দিয়ে গরম জল পান করুন। এতে গলা পরিষ্কার থাকবে। ভালো থাকবেন।

◾হালকা খাবার খান।

◾গরম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তাই টক দই, নিমপাতা, সজনে ডাঁটা খাওয়া দরকার। আগে তো এই সময় নিম-বেগুন খাওয়া হত। আমি নিয়ম করে দিনে চারটে কাঁচা নিমপাতা খাই।

◾শুধু নিমপাতাই নয়, পাতিলেবু, সজনে ডাঁটা, প্রতিটিই কম বেশি জীবাণুনাশক এবং পাচন ক্ষমতা বৃদ্ধি করে। পাচন ক্ষমতা বৃদ্ধি হলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পাবে৷

◾চিঁড়ের পায়েস করতে পারি। আবার চিঁড়ের
পোলাও বানাতে পারি৷

◾পাউরুটি না পেলে হাতে গড়া রুটি খান। আমরা তো আর কেউ লাটসাহেব নই। আমরা হাতে গড়া রুটি তৈরি করতে পারি।
পাউরুটি তৈরি হবে কী করে? বেকারিতে যাঁরা কাজ করেন তাঁদেরও স্ত্রী, পুত্র, পরিবার রয়েছে। লকডাউনের ফলে তাঁরা বাড়ি চলে গিয়েছেন। পরিবারের প্রতিও তাঁদের কর্তব্য রয়েছে। আমরা চেষ্টা করছি বেকারিগুলি চালু করতে। মনে রাখতে হবে দুর্যোগ এলে দুর্ভোগ হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আয়ুর্বেদ- চিকিৎসকেরাও একমত৷ তাঁরা বলছেন, করোনা মোকাবিলায় প্রত্যেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...