Monday, April 6, 2026

বিশ্ব নাট্য দিবস: অনাহারে দিন কাটল নাট্য কর্মীর

Date:

Share post:

চূড়ান্ত ব্যস্ততায় কাটে প্রতি বছর ২৭ মার্চ। কারণ বিশ্ব নাট্য দিবস। কাজের চাপে খাওয়া-দাওয়াও জোটে না। এবছরও জোটেনি খাবার। কারণ করোনাভাইরাস। বিশ্ব নাট্য দিবস অনাহারেই কাটাল নাট্য কর্মীর গোটা পরিবার।

হাওড়ার বাগনান-১ ব্লকের চন্দ্রপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা মনীন্দ্র বেরা। পেশার নাট্যকর্মী মনীন্দ্র-র কাজ নেই লকডাউনের আগে থেকে। কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চগুলিতে বেশ কিছুদিন আগে থেকেই বন্ধ থিয়েটারের কাজ। রঙ্গমঞ্চে অভিনয় না করলেও থিয়েটার দলে সেট তৈরির কাজ করেন তিনি। বাংলার নাট্য আন্দোলনের এক একনিষ্ঠ যোদ্ধা মনীন্দ্র বেরা।

চার জনের সংসারে এক মাত্র রোজগেরে তিনি।
একদল যুবক আর্থিক সাহায্য করলেও, দোকান বন্ধ থাকায় কিছুই কিনতে পারেননি বলে জানান মনীন্দ্র বেরা। শুকনো খাবার খেয়েই দিন কাটছে। অন্যদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কপালে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা একরকম অনিশ্চিত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...