Friday, June 26, 2026

করোনা প্রভাবে আসতে চলেছে বিশ্বব্যাপী আর্থিক মন্দা, যা ছাড়িয়ে যাবে ২০০৯ সালের মন্দাকেও

Date:

Share post:

করোনা সংক্রমণে বিশ্বব্যাপী মুখ থুবরে পড়ছে অর্থনীতি। এমনটাই জানালেন IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানিয়েছেন, এর ফলে আগামীতে আসতে চলেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। যেটা ছাড়িয়ে যাবে ২০০৯ সালের মন্দা কেও । তাঁর মতে বসে যাওয়া বাজারকে চাঙ্গা করতে প্রয়োজন প্রাথমিক পর্যায়ে ন্যূনতম ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনাভাইরাস সংক্রমণের জন্য লকডাউনে বাধ্য হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বন্ধ হয়েছে আন্তর্জাতিক সীমানা গুলি। বন্ধ বাণিজ্য। এর ফলে মুখ থুবড়ে পড়েছে বাজার। শুধুমাত্র গত সপ্তাহেই বিশ্বের বাজার থেকে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার উধাও হয়ে গিয়েছে। বিশ্বের প্রতিটি মানুষের কাছে সঞ্চিত অর্থরাশি ধীরে ধীরে কমছে। তাই বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক সংকটের দেখা দিয়েছে। আইএমএফ প্রধান জানিয়েছেন, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বিশ্বের আশিটি দেশ ইতিমধ্যেই আইএমএফ এর কাছ থেকে আপৎকালীন অনুদানের আবেদন জানিয়েছে। আইএমএফ প্রধান এই অবস্থায় গোটা বিশ্বকে পরস্পর পরস্পরের সাথে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রশাসনকে এই পরিস্থিতিতে একটি মোটা অর্থ রাশির আর্থিক অনুদান অনুমোদন করার জন্য।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...