Sunday, April 12, 2026

জানেন কে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন?

Date:

Share post:

করোনা ত্রাসে আতঙ্কিত সারা বিশ্ব। চিন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু কে প্রথম আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে?

পেশেন্ট জিরো নামে চিহ্নিত করা হচ্ছে তাঁকে। বছর ৫৭ মহিলা চিনের উহান শহরে বাজারে চিংড়ি মাছ বিক্রি করতেন। নাম ওয়েই গুইশিয়ান। গতবছর ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন। প্রায় মাসখানেক হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, গত ১০ ডিসেম্বর হুনান সি ফুড মার্কেটে চিংড়ি বিক্রি করার সময় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান তিনি। তাঁকে ইঞ্জেকশান দেওয়া হয়। সুস্থ হওয়া দূরের কথা বরং দুর্বল হয়ে পড়েন তিনি। ১৬ ডিসেম্বর তিনি যান উহান ইউনিয়ন হাসপাতালে। ওই মার্কেটের আরও অনেকে হাসপাতালে এসেছেন। তাঁদের প্রত্যেকের শরীরে তাঁর মতোই রোগের লক্ষণ ফুটে উঠেছে। এরপর তাদের ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় মাসখানেকের চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন ওয়েই গুইশিয়ান।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...