Sunday, April 12, 2026

আসুন এই অভিনেত্রীকে স্যালুট জানাই

Date:

Share post:

বিরল। গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী লক ডাউনে বাড়িতে বসে না থেকে নার্সের ভূমিকায় নেমে পড়লেন। নায়িকার ছবি আর তার পাশেই নার্সের ভূমিকায় নায়িকার ছবি নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়।

সঞ্জয় মিশ্রর ‘কাঞ্চলি’ ছবিতে অভিনয়ের পর শিখা মালহোত্রার নাম এখন সকলেই জানেন। সেই শিখাই মুম্বাইয়ের হাসপাতালে নার্সের ভূমিকায় কাজ শুরু করে দিয়েছেন। আসলে শিক্ষা বলিউডে পা রাখার আগে নার্সিং কোর্স শেষ করেছিলেন ২০১৪ সালে। হাতে কলমে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই বলিউডে প্রবেশ করেন। ফলে নার্সিং পেশায় থাকা হয়নি। এখন দেশের টানে সারা দিয়ে মুম্বইয়ের হাসপাতালে কাজ করে চলেছেন দিনরাত এক করে। তাঁর এই অসম সাহসিকতায় সকলেই উচ্ছ্বসিত। তার কারণ দেশের মধ্যে মহারাষ্ট্রই এখন এপি সেন্টার। করোনা রোগীদের চিকিৎসা করা যথেষ্টই সাহসের প্রয়োজন। সেসব ব্যবস্থা নিয়েই কাজ শুরু করেছেন নায়িকা।কোথায় কাজ করছেন শিখা? মুম্বইয়ের যোগেশ্বরী পূর্ব এলাকায় বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশনের জরুরি পরিষেবায় কাজ করছেন শিখা। স্যালুট টু হার।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...