Monday, April 6, 2026

লকডাউনে বন্ধ পরিবহন, ২০০ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু শ্রমিকের

Date:

Share post:

করোনার জেরে বন্ধ সমস্ত রকম গণপরিবহন ।অথচ হাতে টাকা-পয়সাও তেমন ছিল না ।মধ্যপ্রদেশের রণবীর সিংহ ডেলিভারি বয়ের কাজ করতো দিল্লিতে। কোন উপায় না দেখে বাধ্য হয়েই হেঁটে ফিরতে চেয়েছিল রণবীর। দিল্লি থেকে মধ্যপ্রদেশে রণবীরের বাড়ির দূরত্ব ২০০ কিলোমিটারের বেশি। দীর্ঘ পথ হাঁটার ফলে আগ্রার কাছে প্রথমে অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয় এক দোকানদার তাঁকে সামান্য খেতে দেয়। এরপর আবার পথ চলা, বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে রাস্তায় চলতে চলতেই হৃদরোগে আক্রান্ত হয় রণবীর। এবং সেখানেই মৃত্যু হয় তার।লকডাউনে সবথেকে সমস্যায় পড়েছেন রণবীরের মত পরিযায়ী শ্রমিকরা। তাঁরা যে কোন মূল্যে এই বিপদের দিনে বাড়ি ফিরতে চাইছেন।আগাম পরিকল্পনা না করেই এই ধরনের সীদ্ধান্তে মুশকিলে পড়েছেন এইসব সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...