Monday, March 16, 2026

হোম কোয়ারেন্টাইন-এর অভাব, চেন্নাই ফেরত সাত যুবকের ঠাঁই হল হাতি তাড়ানোর মাচায়

Date:

Share post:

ঘরের বড্ড অভাব , অথচ চিকিৎসক বলছেন হোম কোয়ারেন্টাইনে থাকতে। অগত্যা মধুসূদন। হাতি তাড়ানোর মাচায় আশ্রয় নিল চেন্নাই ফেরত সাত যুবক। পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেরুয়া পঞ্চায়েতের ওই সাত বাসিন্দা ,কাজের সূত্রে মাস কয়েক আগে চেন্নাই গিয়েছিলেন। করোনাভাইরাস আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। তাঁরা ফিরে আসতে চান বাড়িতে। এমন সময় শুরু হয়ে যায় লকডাউন। ঘরে ফেরার পথে তারা আটকে পড়েন খড়গপুর স্টেশনে। সেখান থেকে গাড়ি নিয়ে পুরুলিয়া। পুরুলিয়ায় ফিরে নিয়মমতো যান থানায়। সেখান থেকে হাসপাতলে । তাঁদের শরীরে কোন ভাইরাসের কোনো লক্ষণ না পাওয়া গেলেও, চিকিৎসকরা তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন। চেন্নাই ফেরত যুবককে নিয়ে এলাকায় সৃষ্টি হয় উৎকণ্ঠার । গ্রামে থাকার অভাব।তখন সকলের আলোচনার নির্যাস হিসাবে তাঁদের ঠাঁই হয় গ্রামের বাইরে, গাছের উপরে ,হাতি তাড়ানোর মাচায়।গ্রামের মানুষরা তাঁদের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য রেখে যান গাছের তলায় নিয়ম করে।স্থানীয় পুলিশ প্রশাসন এই খবর জানার পর ওই ৭ যুবককে গাছ থেকে নামিয়ে দেয়। ওই সাত যুবকের বক্তব্য, গ্রামের মানুষকে নিরাপদে রাখতে, হোম কোয়ারেন্টাইন এর অভাবে তারা স্বেচ্ছায় বাস করছিল হাতি তাড়ানোর মাচায়।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...