Sunday, June 21, 2026

ভাইরাসে ভয় নয়, অন্তরের শক্তি জাগ্রত হোক: সঞ্জীব চট্টোপাধ্যায়

Date:

Share post:

লকডাউনে সবাই গৃহবন্দি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিত্বরা। এই সময় অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছেন। তেমনি একজন মানুষ বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। ফেসবুক পেজে ভাইরাস সংক্রমণ নিয়ে বলতে গিয়ে, তিনি বলেন, “ভাইরাস আর ভয় অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভয় মানে তিনি বলতে চেয়েছেন মৃত্যুভয়”। কারোনা পরিস্থিতি প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন কলকাতায় প্লেগ মহামারী হয়ে দেখা দেওয়ার সময়কার কথা। যখন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে সিস্টার নিবেদিতাকে এদেশে ডেকে পাঠান এবং সিস্টার নিবেদিতা নিজে গরিব আর্ত মানুষের সেবা করেন। স্বামী বিবেকানন্দের উদ্যোগে তহবিল করা হয়। সেখান থেকেই বেলুড় মঠের সূচনা।

এখন যে পরিস্থিতি সেই সময়ে অন্তরে শক্তিকে জাগ্রত করতে হবে। গৃহবন্দি হয়ে থাকতে গেলে অনেক সময়ই আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভারতের প্রাচীন যোগের মাধ্যমে অন্তরের শক্তিকে জাগিয়ে তুলে আমরা মানসিকভাবে সজীব থাকতে পারব। একইসঙ্গে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতে, করোনা মানুষের সঙ্গে মানুষের শারীরিক দূরত্ব বেড়ালেও, তাঁদের একজোট করেছে। একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। অনেকেই নিজেদের সম্বল দিয়ে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতে, “নিজেদের আরাধ্য দেবতার উপর বিশ্বাস রেখে যোগসাধনায় অন্তরের শক্তিকে উদ্বুদ্ধ করে এই কঠিন সময়ে আমরা পেরিয়ে যেতে পারব”।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...