Tuesday, April 7, 2026

২০ কেজি চাল-৭ কেজি মাংসে রাস্তার ৫০০ কুকুরের ক্ষুধা মেটালো ৩ পশুপ্রেমী

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ। এমতাবস্থায় খাবার পাচ্ছে না রাস্তার অবলা কুকুরগুলি। তাদেরকে খাবার দেওয়ার কেউ নেই। কারণ, রাস্তার উপর বিভিন্ন খাবার দোকানের উপরে এই কুকুরগুলো নির্ভর করে থাকত। সেখানে থেকেই পেত খাওয়া-দাওয়ার। দোকান বন্ধ হয়ে গিয়েছে। এদের আর খাওয়ার জুটছে না কপালে।

আর তাদের খিদের জ্বালা মেটাতে এগিয়ে এলো কয়েকজন পশুপ্রেমী। তিতাস মুখার্জি, সোমক চ্যাটার্জি ও অনুরাধা নাগ, এই তিন পশুপ্রেমী মিলে রবিবার নিজেদের বাড়িতে রান্না শুরু করে এই অবলা ক্ষুধার্ত কুকুরগুলির জন্য। কুকুরদের জন্য তারা এদিন নিজেদের সাধ্যমতো ২০ কিলো চাল ও ৭ কিলো মুরগির মাংস দিয়ে তৈরি হলো কুকুরের খাওয়ার।

বেহালা সখের বাজার, বেহালা চৌরাস্তা, ঠাকুরপুকুর বাজার, ৩-এ বাস স্ট্যান্ড মিলিয়ে প্রায় ৫০০ কুকুরকে তারা এই খাবার বিলি করে। তাদের অনুরোধ, সাধারণ মানুষ যেন বাড়ি থেকে কিছু কিছু খাবার দেয় প্রত্যেকের এলাকার কুকুরদের। তাহলেই তাদের এই উদ্দেশ্য সফল হবে। এই কাজ লকডাউন না ওঠা পর্যন্ত তাঁরা করে যাবে বলে জানিয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...