Friday, June 12, 2026

করোনা-কোপে এবার একাধিক পুজোও

Date:

Share post:

পঞ্জিকা অনুসারে মঙ্গলবার, ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বাংলায় রয়েছে একাধিক পূজা-পার্বণ। তালিকা বেশ লম্বা৷ আছে বাসন্তীপুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী। করোনা সংক্রমণের একদিকে দেশজুড়ে লকডাউন, অন্যদিকে সোশ্যাল-ডিসট্যান্সিং৷ এর জেরে বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম এবং বাড়ির পুজো এ বছর কার্যত নিয়মরক্ষা৷ পুজো বন্ধ করা যাবেনা বলেই এই নিয়মরক্ষা করতে যেটুকু করা দরকার, সেভাবেই পুজো হবে। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিমা আনা হচ্ছেনা, বদলে হবে ঘটে-পটে মা বাসন্তী ও অন্নপূর্ণা আরাধনা। বিভিন্ন আশ্রম,মঠ ইতিমধ্যেই এবারের সাড়ম্বরে পুজো বন্ধ করার নোটিসও দিয়েছে৷ বহু বাড়ির পুজো এবার হবে ঘটে৷ অনেকে আবার পুজোর অড়ম্বরের টাকা দান করছেন মুখ্যমন্ত্রীর তহবিলে৷ অনেক জায়গায় রামনবমীর শোভাযাত্রাও বন্ধ রাখা হয়েছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...