Friday, June 12, 2026

ভারতে এখন করোনার লোকাল ট্রান্সমিশন চলছে: কেন্দ্র

Date:

Share post:

ভারতে এখন করোনার লোকাল ট্রান্সমিশন চলছে। অর্থাৎ করোনাভাইরাসের সংক্রমণ স্টেজ-2 তে আছে। সোমবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে, স্টেজ-1 অর্থাৎ বিদেশ থেকে ফিরে করোনায় আক্রান্ত হওয়ার পর্বটি শুরুর দিকে ছিল। সেটা ছিল প্রাথমিক পর্যায়। সেই পর্যায়টি পেরিয়ে ভারত স্টেজ-2 অর্থাৎ লোকাল ট্রান্সমিশনের পর্যায়ে এখন রয়েছে। এর অর্থ, বিদেশ ফেরত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে করোনার সংক্রমণ। এর পরের পর্যায়টি অর্থাৎ স্টেজ-3 বা কমিউনিটি ট্রান্সমিশন হলে ভারতের মত ঘনবসতিপূর্ণ দেশে একবার শুরু হলে অতি উদ্বেগজনক পর্যায়ে যাবে। মৃত্যুও বাড়বে। তা ঠেকাতেই সরকার একুশ দিনের জাতীয় লকডাউন ঘোষণা করেছে। কেন্দ্রের বক্তব্য, এই লকডাউনের জন্যই এখনও পর্যন্ত স্টেজ-3 বা গোষ্ঠী সংক্রমণ এদেশে শুরু হয়নি। তা স্টেজ-2 বা স্থানীয় সংক্রমণেই আটকে রাখা গিয়েছে। এটা আশার কথা।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...