Sunday, June 28, 2026

শুধু কাগুজে লড়াই নয়, করোনার বিরুদ্ধে মাটিতে দাঁড়িয়ে লড়ছেন বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী

Date:

Share post:

তিনি বহরমপুরের রবিনহুড। তাঁকে ভোটে জেতাতে, নিজের ছেলের মৃতদেহ ঘরে রেখে ভোট লাইনে দাঁড়ান মা। আজ করোনা পরিস্থিতিতে গোটা ভারতের বাঙালিদের কাছে অধীর চৌধুরী ত্রাতার ভূমিকায়।তাঁর মুখে বারবার শোনা গিয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বেগের কথা। দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা বাঙ্গালীদের সাহায্য করতে নিজের সর্বশক্তি প্রয়োগ করছেন বহরমপুরের সাংসদ । কোথাও তিনি যোগাযোগ করছেন প্রশাসনের সঙ্গে, কোথাও বা বন্ধু-বান্ধবদের কাছে অনুরোধ করে জোগাড় করছেন আটকে পড়া মানুষগুলির জন্য প্রয়োজনীয় খাদ্য কিংবা থাকার জায়গা। ইতিমধ্যেই রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন তুলে দিয়েছেন।
লোকসভার অধ‌্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজের এমপি ল‌্যাড থেকে এক কোটি টাকা সরকারকে অনুদানের
কথা জানিয়েছেন। অন্যান্য সাংসদরা যেখানে নিজের কেন্দ্রে ফিরে গিয়েছেন, সেখানে অধীর রঞ্জন চৌধুরী দিল্লির হুমায়ুন রোডে অফিস বানিয়ে নিয়ন্ত্রণ করছেন গোটা দেশে আটকে পড়া বাঙালিদের সাহায্যের কাজ। কংগ্রেসের যুবরাজ রাহুল কিংবা প্রিয়াঙ্কা যখন করোনাভাইরাস সংক্রমণ রুখতে কাগুজে লড়াইয়ে ব্যস্ত, তখন জননেতা হিসেবে নিজের ভূমিকা তুলে ধরলেন বহরমপুরের সাংসদ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...