Friday, March 27, 2026

করোনা নিয়ে গুজব, পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

করোনা নিয়ে গুজব না ছড়ানোর বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কর্ণপাত করছেন না একাংশের মানুষ। এবার গুজব ছড়ানোর অপরাধে এক মহিলাকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ।

‘স্মার্ট জুনিয়র্স’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযুক্ত মহিলা লেখেন, ” নিউআলিপুর এলাকায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ পুরো খবরটা চেপে যেতে চাইছে রাজ্য প্রশাসন।” এই মেসেজের পর তৈরি হয় চাঞ্চল্য। দ্রুত হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট অঞ্চলে।

রবিবার খবর পেয়ে তদন্ত শুরু করে নিউআলিপুর থানার পুলিশ। জানা যায়, স্মার্ট জুনিয়র্স গ্রুপ থেকে পল্লবী ক্যাঙারু কিডস নামে সেভ থাকা একজনের মোবাইল থেকে এসেছে মেসেজটি। ওই এলাকার স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ। এরপর ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের যোগাযোগ করতেই সামনে আসে অভিযুক্ত। এক খুদে পড়ুয়ার অভিভাবকেরই নাম পল্লবী শিবানী। বেহালার জ্যোতিষ রায় রোডের বাসিন্দাই এই কাণ্ড ঘটান। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় নিজের দোষ স্বীকারও করে নেন ওই মহিলা। কিন্তু কেন গুজব ছড়িয়েছেন তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি অভিযুক্ত।

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...