Site Logo

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

EBBS Desk·
শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা
১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০ বছর পেরিয়ে যাব আজও জনপ্রিয়তার শিখরে। এবার দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির (The dreamers music PR agency) উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল "শোলে পঞ্চাশ" বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। 'শোলে'র দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাসের ২ স্বনামধন্য গায়ক সিধু (Sidhu) ও পটা (Pota)।

বাংলা রক ব্যান্ড ক্যাকটাস (Bengali band cactus) তার সংগীত সফরের ৩০ বছর পূর্ণ করেছেন। এদিন আইকনিক সাইডকারওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন 'ইয়ে দোস্তি'। ঘরোয়া আলোচনায় দুজনেই স্মৃতির পথে হেঁটে অমিতাভ- ধর্মেন্দ্র- হেমা- আমজাদ অভিনীত সিনেমা নিয়ে তাঁদের ভালোলাগার কথা জানান। উপস্থিত অনুষ্ঠানে সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য বলেন, " শোলে নিয়ে আজও আমাদের সকলের মধ্যেই একটা ভালোলাগা কাজ করে। সেরাম গ্রুপ সবসময় সুস্থ রুচি, সংস্কৃতির পৃষ্ঠপোষক।" সিধু-পটা জানান, তাঁদের নিয়ে যে এইরকম ভাবে জয়-বীরুর ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠানে যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের। সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, " প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় আছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি। ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং-এর সময়কার নানা মুহূর্ত, ছবি সিনেমাহলে চলার সময়ের লোকারণ্য হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরও অনেক কিছু। সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার।"

Sponsored

Sranchi In Article
- - - - - - - -  

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

9h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

5d ago

More from বিনোদন

View All →