Friday, March 27, 2026

বিশ্ব করোনা পরিস্থিতিকে ব্যবসার মোক্ষম সুযোগ হিসেবে দেখছে চিন

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে অবরুদ্ধ গোটা বিশ্ব। অর্থনৈতিক সংকটে পড়ে আইএমএফ এর কাছে আপৎকালীন আর্থিক অনুদান চেয়েছে বিশ্বের পিছিয়ে পড়া আশিটি দেশ। ইতালি,স্পেন ইরান আমেরিকা জার্মানি করোনা আক্রমণে জেরবার। তবে সম্পূর্ণভাবে এই মারণ রোগকে নিয়ন্ত্রণ করেছে জন্মদাত্রী চিন। চিনে উহান শহর থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। গোটা বিশ্ব করোনা হাত থেকে বাঁচার রাস্তা জানতে চাইছে চিনের কাছ থেকে। অভিযোগ, চিন এই অবস্থার সুযোগ নিয়ে সাহায্যের নামে ব্যবসা শুরু করেছে। এরইমধ্যে প্রায় ৩৫০০ কোটি টাকার চিকিৎসা সামগ্রী চিন বিক্রি করেছে স্পেনকে।আটলান্টিক কাউন্সিল অফ ইউরেশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিশ্বের এই অতিমারি পরিস্থিতিকে, চিন ব্যবসায়িক দিক দিয়ে বিফলে যেতে দিতে চায়না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে চিন বিভিন্ন দেশ গুলিকে যে চিকিৎসা সামগ্রী দান করছে তা ব্যবহারের অযোগ্য। আর ভালো মানের জিনিস গুলি তারা বিক্রি করছে বেশি দামে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চিন থেকে স্পেনে মেডিকেল উপকরণ পৌঁছানর পরেই অযোগ্য ৯০০০ করোনা টেস্ট কিট, স্পেন চিনকে ফেরত দিয়ে দিয়েছে। চিন এই কিট গুলি Bioeasy নামের একটি কোম্পানির থেকে কিনেছিল,যাদের এখনো পর্যন্ত করোনার টেস্ট কিট বানানোর লাইসেন্স পর্যন্ত নেই। চিনের এই নিম্নমানের চিকিৎসা সামগ্রী ব্যবহার করে অন্যান্য দেশগুলো বিপদের মুখে পড়বে না তো ? প্রশ্ন উঠেছে বিশ্ব মহলে ।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...