Sunday, June 21, 2026

সুন্দর পৃথিবী দীর্ঘ দিন উপভোগ করতে, কটা দিন ঘরে থাকুন: স্বপন দেবনাথ

Date:

Share post:

কটা দিন সতর্ক থাকুন। তাহলে সুন্দর পৃথিবীটাকে আরও বেশি দিন উপভোগ করতে পারবেন। এই বার্তা নিয়ে সোমবার সকাল থেকে বর্ধমানের ব্যস্ততম অঞ্চল কার্জন গেট রীতিমতো মাইক নিয়ে এই প্রচার চালালেন মন্ত্রী স্বপন দেবনাথ। তবে তাঁর চিরপরিচিত পোশাকে নয়, একেবারে কোভিড-১৯ প্রতিরোধক নির্দিষ্ট জ্যাকেট এবং প্যান্ট পরে, মুখ মাস্কে ঢেকে হেঁটে বেড়ান মন্ত্রীমশাই। এমনকী তাঁর দেহরক্ষীরা হাঁটেন তাঁর থেকে অনেকটা দূর দিয়ে। স্বপন দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সবাইকে সতর্ক করছেন। করোনা সংক্রমণ রোধে সব রকম চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে বর্ধমানবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “লোকের সঙ্গে দেখা করে গল্প-গুজব বন্ধ রাখুন। বাড়িতেই থাকুন। তাতেই এই যুদ্ধ জয় করা যাবে”। তাঁর কথায়, সুন্দর পৃথিবীটাকে আরো বেশি দিন দেখার জন্য এই সময় সংযত থাকাটাই একমাত্র পথ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...