Saturday, June 27, 2026

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ, আত্মহত্যা জার্মান মন্ত্রীর

Date:

Share post:

করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বিগ্ন একাধিক দেশ। এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী টমাস শাফের। শনিবার আত্মহত্যা করেন তিনি।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সহযোগিতা প্যাকেজ নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। হেসে প্রদেশের মুখ্যমন্ত্রী ভলকার বুফের এক বিবৃতিতে বলেছেন, “অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে যে চাহিদা তৈরি হয়েছে, সেটা পূরণ করা যাবে কিনা তা নিয়ে মন্ত্রী টমাস শাফের উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন।”

অর্থনৈতিক দিক দিয়ে হেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। ৫৪ বছরের টমাস শাফের ১০ বছর ধরে হেসের অর্থমন্ত্রী ছিলেন। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনয শহরের মাঝামাঝি হোকহাইম রেললাইনে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শাফের আত্মহত্যা করেছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...