Saturday, June 27, 2026

নীতি পুলিশের ভূমিকায় জওয়ান

Date:

Share post:

সারা দেশজুড়ে চলছে লকডাউন। নিয়মের তোয়াক্কা না করে রাস্তায় বেরিয়ে পড়ছেন একাংশের মানুষ। অতি সক্রিয় পুলিশ কখনও কখনও লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। এবার লকডাউন অমান্যকারী কয়েকজন যুবককে কান ধরে উঠবস করালেন এক সেনা।

ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের বেলদা। সোমবার সকালে স্থানীয় বাজারে কয়েকজন যুবককে কান ধরে উঠবস করান ওই সেনা। শুধু তাই নয়, এক যুবককে তারই বাইকের চারপাধে কান ধরে ঘুরতে বাধ্য করেন তিনি। তবে কী কারণে এই ‘ শাস্তি ‘ তা অবশ্য স্পষ্ট নয়। জওয়ানের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জওয়ান বর্তমানে ছুটিতে রয়েছেন। বাড়ি বেলদাতে। যে কাজ তিনি করেছেন তা আইনবিরুদ্ধ। কেন্দ্রের কোনও জওয়ানকে এ কাজ করার অনুমোদন এখানও দেওয়া হয়নি। এদিন পুলিশ ধমক দিয়ে বাড়ি পাঠায় জওয়ানকে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...