Wednesday, April 8, 2026

করোনার জেরে এবার বাতিলের পথে আইপিএল

Date:

Share post:

গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। ভারতেও থাবা বসিয়েছে নভেল করোনা। এই ভাইরাসকে প্রতিহত করতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ফলে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এবছর আইপিএল হওয়া মুশকিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ঘোষণা হতে পারে লকডাউন শেষে।

করোনাভাইরাসের কারণে দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ক্রোড়পতি লিগ। ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ১৫ এপ্রিলের পর ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গত সপ্তাহে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স বাতিল হয়েছে। আইসিসি-ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার বাতিল করেছে। জুন পর্যন্ত বাতিল সব ধরণের ক্রিকেট।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও মনে করছেন, আইপিএলের জন্য পরে আর উইন্ডো পাওয়া যাবে না। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি কর্তারাও প্রায় ধরেই নিয়েছেন এবারের মতো আইপিএল আর হচ্ছে না।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...