Monday, March 23, 2026

মিলছে না চিকিৎসা পরিষেবা, অভিযোগ করোনায় মৃতের আত্মীয়ার

Date:

Share post:

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এ পর্যন্ত দুই। উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর আত্মীয়রা এই মুহূর্তে রয়েছেন কোয়ারেন্টাইনে। তাঁদের ঠাঁই হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেখান থেকেই ভিডিও বার্তায় চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন মৃতের আত্মীয়া। তাঁর অভিযোগ, ঠিকমতো চিকিৎসা বা খাওয়া-দাওয়া তো দূর পানীয় জলটুকুও পাচ্ছেন না তাঁরা। এমনকী, তাঁদের কোনও পরীক্ষাও হয়নি বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁদের সঙ্গে রয়েছে শিশু এবং বৃদ্ধরা। অথচ হাসপাতালের পক্ষ থেকে তাঁদের যৎসামান্য খাবার দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী দেখা পাচ্ছেন না তাঁরা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর থেকে বাড়িতে যদি হোম কোয়ারেন্টাইনে ব্যবস্থা করা হত, তাহলে অনেক স্বাস্থ্যকর ভাবে তাঁরা থাকতে পারতেন।

এর পরেই কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। তিনি সরকারের কাছে আর্জি জানান, তাঁদের জন্য যেন সুবন্দোবস্ত করা হয়। একই সঙ্গে তিনি বলেন, তাঁর আত্মীয়া চেন্নাই গিয়েছিলেন। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যু তাঁদের কাছে দুঃখজনক। কিন্তু এভাবে অস্বাস্থ্যকর অবস্থায় থাকাটা তাঁরা মেনে নিতে পারছেন না।

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...