Sunday, June 7, 2026

NRS-এ জ্বর,শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মহিলার মৃত্যু,নমুনা গেলো নাইসেডে

Date:

Share post:

NRS হাসপাতালে এক মহিলার মৃত্যু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে৷ জ্বর,শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ৪৫ বছরের ওই মহিলাকে। মৃতার বাড়ি উত্তর ২৪ পরগনার ধর্মপুকুরে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন মহিলা। মহিলার লালারসের নমুনা নাইসেডে পাঠানো হয়েছে৷ রিপোর্ট এখনও আসেনি।

ওদিকে, রাজ্যে আরও ১ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে কলকাতায় ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ রবিবার রাতেই ওই বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে৷ রিপোর্টে করোনা পজিটিভের কথাই উল্লেখ ছিল৷ বৃদ্ধের শরীরে কীভাবে সংক্রমণ হলো, তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধের বড়বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে৷

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...