Saturday, June 27, 2026

ভাইপোর অকাল মৃত্যুতে শোকের ছায়া খান পরিবারে

Date:

Share post:

সলমন খানের পরিবারে হঠাৎই নেমে এল শোকের ছায়া। করোনা আতঙ্কের মাঝেই চলে গেলেন সলমন খানের ভাইপো আবদুল্লা খান। পরিবার সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণের জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

বহুদিন ধরেই ব্লাড সুগারের সমস্যায় ভুগছিলেন আবদুল্লা। ফুসফুসের সংক্রমণ হওয়ায় দুদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। মঙ্গলবার, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লা।

সোশ্যাল মিডিয়ায় ভাইপো আবদুল্লা খানের মৃত্যু সংবাদ জানিয়েছেন সলমন খান নিজেই। ভাইপোর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করে সলমন বলেছেন, “আবদুল্লা তোমাকে আমরা ভালবাসবো”। সলমন আরও জানান, জিম করে ফিট থাকলেও ভিতর ভিতর খুব একটা সুস্থ ছিলেন না আবদুল্লা। “এরকম তরতাজা প্রাণের অকাল প্রয়াণে খান পরিবারের এক বড় ক্ষতি হয়ে গেল।” এমনটাই জানান শোকে মুহ্যমান চাচা ওরফে সলমন খান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...