Monday, April 6, 2026

“কড়াকড়ি করুন, বাড়াবাড়ি নয়” লালবাজারে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় নিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পুলিশকর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নিজেদের সাধ্যমত সাহায্য করছেন তাঁরা। এমনকী বয়স্ক মানুষদের খাবার, ওষুধ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্মীরা। এই পরিস্থিতিতে তাঁদের ধন্যবাদ জানাতে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ লালবাজারে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর পুলিশ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের পরিবারের কথা না ভেবে আপনারা যে কাজ করছেন, তার জন্য ধন্যবাদ”। একই সঙ্গে তিনি বলেন, পুলিশকে ভারসাম্য রক্ষা করে কাজ করতে হবে। “কড়াকড়ি চলবে কিন্তু বাড়াবাড়ি চলবে না”। মুখ্যমন্ত্রী বলেন, সবাই যাতে আইন মেনে চলে সে দিকটা দেখতে হবে। তবে তার জন্য বাড়াবাড়ি করা যাবে না। পুলিশকর্মীদের পাশাপাশি তাদের পরিবারও যেন সুস্থ থাকে সেই প্রার্থনা করেন তিনি। মোট ১৫মিনিট তিনি লালবাজারের থাকেন। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তার লালবাজারে যাওয়ার প্রধান উদ্দেশ্য পুলিশকর্মীদের মনোবল বৃদ্ধি করা ছেলে বলেই মত বিশেষজ্ঞ মহলের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...