Friday, June 26, 2026

রামরাজাতলার রাম পুজোয় এবার করোনা আতঙ্কের থাবা

Date:

Share post:

আড়াইশো বছর আগের ইতিহাস বুকে নিয়ে আছেন হাওড়া রামরাজাতলার সগুম্ফ রাম। হাওড়া থেকে ট্রেন ধরলে দাস নগরের পরের স্টেশন রামরাজাতলা। শ্রী রামের নাম অনুসারে এই এলাকা তথা স্টেশনের নাম। এমনিতে শ্রীরামের ছবিতে কোথাও গোঁফের দেখা মেলেনা। পুরানে রামের জটার বলা হলেও, গোঁফের উল্লেখ পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের কিছু কিছু প্রাচীন রাম মন্দিরে অবশ্য গোঁফওয়ালা রামমূর্তি দেখা যায়। রামরাজাতলা সগুম্ফ রাম পুজো প্রচলন করেন আজ থেকে আড়াইশো বছর আগে এলাকার জমিদার অযোধ্যা রাম চৌধুরী। স্বপ্নাদেশ পেয়ে সগুম্ফ শ্রীরাম মূর্তি পুজোর প্রচলন করেন তিনি। আগে এখানকার প্রধান পূজা ছিল সরস্বতীর। তাই প্রথমদিকে এই দুই পূজার আহ্বায়কদের মধ্যে প্রচণ্ড গণ্ডোগোল বাঁধে। তারপর নানারকম আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়, সরস্বতী কে প্রাধান্য দিতে , দেবীর পুজোর দিনে শুরু হবে রামের কাঠামো তৈরির কাজ।সেই ট্র্যাডিশন আজও চলে আসছে। আগে রামনবমীর দিনে পুজোর সূচনা হত, তিন দিনব্যাপী চলত পুজো বর্তমানে পুজোর মেয়াদ ৪ মাস। শ্রাবণ মাসের শেষ রবিবার রামের ভাসান যায়। এই চার মাস ধরে মন্দির চত্বরে বসে মেলা। প্রায় ২২ ফুট লম্বা এবং ১৬ ফুট চওড়া এই রাম মূর্তি।

সবুজ রঙের সগুম্ফ রাম মূর্তির সঙ্গে সীতা, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন ছাড়াও থাকেন বিভীষণ, শিব, ব্রহ্মা, সরস্বতী সহ আরো ২৬ জন দেবদেবী। মূল মন্ডপের বাইরে শ্রী রামের দিকে মুখ করে দাঁড়ালে, বাঁদিকে অধিষ্ঠান করেন হনুমান। তবে আড়াইশো বছরের জাঁকজমকে এবারে ভাটা পড়ল করোনা  আতঙ্কে। এবারের রামনবমী তে রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র রীতি পালনের জন্য। মন খারাপ চৌধুরীবাড়ির বর্তমান প্রজন্মদের। মন খারাপ এলাকাবাসীর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...