Monday, March 30, 2026

বেলঘড়িয়ায় করোনা আক্রান্তের মুম্বই যোগ! সেখান থেকেই কি সংক্রমণ?

Date:

Share post:

লকডাউনের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে আজ, মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া রথতলার বছর ৫৭-এর এক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি স্থানীয় জেনিথ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানানো হয়েছিল, আক্রান্তের বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। ভিনরাজ্যেও যাননি তিনি। কিন্তু, কীভাবে তাঁর শরীরে সংক্রমণ হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়। তাহলে কি কমিউনিটি ট্রান্সমিশন? আতঙ্ক আরও বেড়ে যায়।

কিন্তু চুপ ছিল না প্রশাসন কিংবা স্বাস্থ্য দফতর। খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিককালে বেলঘরিয়ার বাইরে কোথাও যাননি তিনি এটা ঠিকই, ওই ব্যক্তির শ্যালক এই সময়কালের মধ্যে এসেছিলেন মুম্বই থেকে। শ্যালকের সঙ্গে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল কিনা, সেটার খোঁজ নেওয়া হচ্ছে। তাঁর শ্যালক এখন কোথায়, কীভাবে আছেন সেটাও জানার চেষ্টা চলছে প্রশাসনিক মহলে। কারণ, ধোঁয়াশা কাটাতে এটাই সবচেয়ে বড় ব্রেক থ্রু হতে পারে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৩ তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আর ডায়ালিসিস করতে গিয়ে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর শেষ পর্যন্ত তাঁর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...