Saturday, June 27, 2026

এপ্রিল ফুল মোটেও বোকাদের দিন নয়

Date:

Share post:

পয়লা এপ্রিল মানে এপ্রিলফুল। আজকের দিনটি নাকি বোকাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যদিও এই দিনের কোন ঐতিহাসিক প্রামাণ্য তথ্য নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় তাদের মনগড়া নানান তথ্য উপস্থাপন করেছেন। তার মধ্যে যথেষ্ট ট্র্যাজিক তথ্যও রয়েছে।আমরা, আলোচনায় ক্লিশে হয়ে যাওয়া এই এপ্রিলফুল এর জন্ম বৃত্তান্ত নিয়ে আর একবার আলোচনা করব না। আমরা আলোচনা করব, এই পয়লা এপ্রিল এর গুরুত্ব নিয়ে ।এটিকে যতই বোকাদের দিন বলা হোক না কেন, ইতিহাসে এর গুরুত্ব কিন্তু নেহাতই কম নয়। ১৮৬৯ সালের পয়লা এপ্রিল, ভারতে চালু হয় আয়কর ব্যবস্থা। ১৮৭৮ সালের পয়লা এপ্রিল, কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ১৯১২ সালের পয়লা এপ্রিল, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ২০০১ সালের পয়লা এপ্রিল, নেদারল্যান্ডে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়।এ তো গেল গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, পয়লা এপ্রিলে জন্ম নেওয়া কিছু বিখ্যাত মানুষ কিন্তু তাদের নিজস্ব সময়ে পৃথিবী কাঁপিয়ে ছিলেন।১৮১৫ সালের পয়লা এপ্রিল জন্ম নিয়েছিলেন এক দেশনায়ক। তার নাম অটো ফন বিসমার্ক। ১৯৮৩ সালের পয়লা এপ্রিল এক কিংবদন্তি খেলোয়াড় এর জন্ম হয়। এই দিন জন্ম নেন ফরাসি ফুটবলার ফ্রাংক রিবেরি। সুতরাং যে দিনটিকে আমরা বোকাদের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেই দিনটি ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে কাউকে এপ্রিল ফুল বানাতে গেলে দুবার ভাববেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...