Monday, April 6, 2026

লকডাউনের জের, দেশে বাড়ছে গার্হস্থ্য হিংসা

Date:

Share post:

দেশজুড়ে লকডাউন চলছে। আর তারপর থেকেই বেড়েছে নারীর প্রতি গার্হস্থ্য হিংসার প্রকোপ। ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’ -এর তথ্য জানাচ্ছে তেমনটাই। লকডাউনের এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র ইমেল মারফত গার্হস্থ্য হিংসার অভিযোগ এসেছে ৫৮টি। চিঠির মাধ্যমে অভিযোগের সংখ্যা তারও বেশি।

ন্যাশনাল কমিশন ফর উইমেন এর চেয়ারপার্সন রেখা শর্মা জানান, ‘ইমেলের মাধ্যমে অভিযোগ জানাবে এমন সুবিধা কজনের আছে! এমন অগণিত মহিলা রয়েছেন, যাঁদের এই সুযোগ নেই। ” তাই এই ৫৮ সংখ্যা কিছুই নয় বলে মত তাঁর।
অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন’স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক কবিতা কৃষ্ণণ বলেন, “এই ধরণের পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউনের আগে কিছু সময়ের প্রস্তুতিপর্ব দেওয়া উচিত ছিল।” শুধুমাত্র ইমেল মারফতই অভিযোগ পেয়েছেন ২৯১।

দেশজুড়ে একাধিক ‘নারী অধিকার’ সংক্রান্ত সংস্থাতেও এসেছে গার্হস্থ্য হিংসার বিচিত্র অভিযোগ। গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের এক কন্যার বাবাও। ওই ব্যক্তির অভিযোগ, লকডাউনের পর থেকে তাঁর মেয়েকে খেতে দেয়নি তার শ্বশুরবাড়ির লোক। প্রতিদিন শারীরিক অত্যাচারের শিকার হচ্ছে তাঁর মেয়ে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...