Sunday, June 28, 2026

আটকে থাকা ১০ বাঙালির জন্য তামিলনাড়ুতে আর্থিক সাহায্য পাঠালেন মানবিক মিমি

Date:

Share post:

লকডাউনের আগে তামিলনাড়ুর মাদুরাইতে চিকিৎসা করাতে গিয়েছিলেন যাদবপুর এলাকার কিছু মানুষ। এবার সেখানে আটকে পরা ১০ বাঙালির জন্য সাহায্যের হাত বাড়ালেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এঁদের মধ্যে আটকে থাকা ভাঙড়ের বাসিন্দা স্বপন সরদার সাহায্যের জন্য মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অর্নিবান ভট্টচার্য্যকে ফোন করেন। বিষয়টি যায় মিমির কানে। এরপরই কথা হয় মাদুরাই কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে।

যাদবপুরের সংসদের অনুরোধে মাদুরাই কর্পোরশনের আধিকারিকরা স্থানীয় মীনাক্ষী মিশন হাসপাতালের লজে যান এবং সেখানে বাংলার আটকে থাকা দুর্গতদের সঙ্গে কথা বলেন।

এই প্রসঙ্গে মিমি জানিয়েছেন, “যে অসহায় মানুষেরা চিকিৎসা করাতে গিয়ে ওখানে আটকে আছেন তাঁদের খাওয়া পরার কোনও অভাব হবেনা। প্রয়োজনে যা টাকা পয়সা দরকার হবে আমরা সেটা এখান থেকে পাঠাবো। নিরাপদে বাড়ি না ফেরা পর্যন্ত আমরা ওঁদের পাশে আছি।”

দেখুন ভিডিও…

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...