Wednesday, March 25, 2026

ছিঃ! লকডাউন নিয়েও “এপ্রিল ফুল” রসিকতা

Date:

Share post:

করোনা যুদ্ধে লকডাউনের মধ্যেও গোটা বিশ্বের মতো ভারত তথা কলকাতায় মৃত্যু মিছিল অব্যাহত। কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ এড়াতে লকডাউন ছাড়া আর কোনও বিকল্প নেই সরকারের কাছে।

তাই শত প্রতিকূলতা ও ক্ষতি স্বীকারের মধ্যেও দেশজুড়ে জারি হয়েছে টানা ২১ দিনের লকডাউন। বিশেষ কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। আর এই লকডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবং সেটা মানুষের স্বার্থে।

করোনার বিরুদ্ধে মানব জাতির একমাত্র এবং সবচেয়ে বড় অস্ত্র এই লকডাউন। কিন্তু এই লকডাউনকে নিয়েই চলছে রসিকতা। আজ, পয়লা এপ্রিল। এই মাসের প্রথম দিনটি “এপ্রিল ফুল” রীতি হয়ে আসছে যুগ যুগ ধরে। অর্থস্থা, আপনার খুব কাছের মানুষদের একটু বোকা বানানোর দিন এই ১ এপ্রিল। শুধুমাত্র মজা করার জন্য।

কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। করোনার গ্রাসে গোটা বিশ্ব। অস্তিত্ব সঙ্কটে মানব সভ্যতা। তার মাঝেই মানুষের একমাত্ৰ হাতিয়ার লকডাউনকে নিয়ে সকাল সকাল শুরু হয়েছে রসিকতা।

সকাল থেকেই অনেকের হোয়াটস আপে একটি মেসেজ আসছে পরিচিতদের কাছ থেকে। সেখানে লেখা লকডাউন উঠে যাচ্ছে অমুক দিন থেকে। সঙ্গে একটা PDF ফাইল। যা খুললেই লেখা “এপ্রিল ফুল”। অৰ্থাৎ, আপনাকে বোকা বানানো হলো।

কিন্তু বোকা বানানোর জন্য লকডাউনকেই বেছে না নিলেই হতো। কারণ, সামান্য একটু মজা করতে গিয়ে যদি মেসেজ অন্যভাবে প্রচার হয়, তাহলে বিপদ আরও বাড়বে। আর তখন হয়তো, নরখাদক করোনা মানব সভ্যতাকে নিয়ে প্রতি নিয়ত “এপ্রিল ফুল”-এ মেতে উঠবে। তাই লকডাউন বা এমন কোনও বিষয় নিয়ে আমরা মজা করবো না, যা আমাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। একটা অদৃশ্য ভাইরাস আমাদেরই বোকা বানাতে পারে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...