Saturday, June 20, 2026

এপ্রিলের মাস পয়লা, কিন্তু ইএমআই স্থগিত নিয়ে সদুত্তর মিলল না

Date:

Share post:

আরবিআই থেকে জানানো হয়েছে তিন মাসের জন্য স্থগিত রাখা হবে ইএমআই। এই ঘোষণার পর, সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব ক্রমে বেড়ে চলেছে। কোন ব্যাংক বলছে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রাখতে , কোন ব্যাংক বলছে যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব হয় আপনি মাসিক কিস্তি জমা দিতে পারেন।ইএমআই তিন মাসের জন্য স্থগিত থাকলে তা কীভাবে শোধ করা হবে, তা নিয়েও কোনো সুস্পষ্ট ধারণা নেই কারোর মধ্যে। এপ্রিলের মাস পয়লা চলে এল, কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর মিলল না।মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো টুইট বার্তায় ইএমআই স্থগিত রাখার কথা জানিয়েছে l এসবিআই ৩১ মে পর্যন্ত ইএমআই স্থগিত রাখার কথা জানিয়েছে। আইডিবিআই জানিয়েছে, যেসব গ্রাহকের নগদ রোজগারে অসুবিধা হয়নি, তারা চাইলে তাদের ইএমআই জমা দিতে পারেন।জুনে ফের মাসিক কিস্তি জমা দিতে হবে এমনটাই জানিয়েছে ইউকো ব্যাংক। তবে এই ঋণ স্থগিত রাখার ক্ষেত্রে, ব্যাংকগুলি কতগুলি অসুবিধার মুখে পড়বে। গ্রাহকরা ইএমআই স্থগিত রাখলেও আমানতে সুদ দিতে হবে ব্যাংককে। এর মধ্যে কেউ তার সঞ্চয় তুলতে চাইলে তাও ফেরত দিতে হবে ব্যাংককে। সুতরাং মাসিক কিস্তি স্থগিত রাখার ফলে ব্যাংকের নগদে টান পড়বে। সমস্যা শুধু এখানেই শেষ নয়। ১ এপ্রিল থেকেই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মার্জ হচ্ছে। ফলে ঋণশোধের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে কিনা প্রশ্ন সেটাও। অর্থ মন্ত্রক এক্ষেত্রে জানিয়েছে মার্জ হওয়া ব্যাংকগুলির শুধু নাম পরিবর্তন হবে ।অন্য কোন প্রক্রিয়ার পরিবর্তন হবে না। তাই গ্রাহকদের এ বিষয়ে চিন্তা করার কিছু নেই।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...